শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাটি থেকে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে – ওসি রফিকুল ইসলাম

আবু সাঈদ : সাতক্ষীরার মানুষ খুব ভালো এবং অতিথি পরায়ণ ইতি পূর্বেও তার নিদর্শন হিসাবে অনেক পুলিশ অফিসার তার বাস্তব উদাহারণ হিসাবে দেখেছে। আমিও আশা করি সাতক্ষীরার মানুষ সেই আস্থার যায়গা থেকে আমাকে সকল ধরনের সহযোগিতা করে সাতক্ষীরা থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসী সহ কিশোর গ‍্যাং নির্মূলে কাজ করার সুযোগ করে দিবে। উপরক্ত কথা গুলো বলেন সাতক্ষীরা সদর থানার সদ‍্য যোগদান কারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

তিনি আরো বলেন আমি যতদিন সাতক্ষীরার থানায় কর্মরত থাকব থানায় আগত সেবা প্রত‍্যাশিরা কোনো প্রকার হয়রানির শিকার হবে না। মানুষ যেকোন সমস‍্যায় থানায় সেবা দিতে আসবে, থানার দরজা সবার জন্য উনমুক্ত তবে কেউ কোনো প্রকার দালাল বা অন‍্যকোনো মাধ্যমে থানায় আসা লাগবে না। ভুক্তভোগী নিজে এসে থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক আইনে ব‍্যবস্থা নেব অভিযুক্ত ব‍্যাক্তিদের বিরুদ্ধে শুধু তাই নয় থানায় কোনো প্রকার টাকা লাগে না এবং লাগবে না। যদি কেউ অবৈধ পন্থায় অর্থ লেনদেন করেন তার বিরুদ্ধে আইন গত ব‍্যবস্থা নেয়া হবে। আমরা পুলিশ জনগনের বন্ধু সেটা কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ, আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা মানুষের জান মালসহ প্রত‍্যেক নাগরিকের যথাযথ সম্মান ও সহযোগিতা করা। তাই সাতক্ষীরা বাসির নিকট আমাদের নিবেদন কেউ আইন ভঙ্গ করবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। যদি পারেন মাদক ও চোরাচালান কারীদের তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করুন তাতে সুন্দর ও সুস্থ সমাজ পাবেন। যে বা যারা এধরনের তথ্য পুলিশ কে দিবে তাদের কে পুলিশ আইনের সহায়তা ও তথ্য গোপন রাখা হবে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মূনীর একজন চৌকস পুলিশ অফিসার আমরা স‍্যার এর দিকনির্দেশনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাতক্ষীরার মানুষের কল‍্যাণে কাজ করব। পুলিশ জনতা ভাই ভাই এবং সাংবাদিক ভায়েরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজ এর নানান ধরনের অন‍্যায় ও মাদক এর বিরুদ্ধে কলম ধরে পুলিশ এর সহযোগিতা করেন তাই বলব পুলিশ সাংবাদিক পরিপূরক। সেজন্য সকলের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশ ও আগামী প্রজন্মদের মানসম্পন্ন শহর গড়তে ঐক্যের বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান