রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসায় জন্মঅষ্টমি ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১০ টায়।
বিনেরপোতা মহাশষাণ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও চেয়ারম্যান আব্দুল আলিম এর শুভ উদ্বোধন এর মাধ্যমে লাবসা ইউনিয়ন এর বিভিন্ন এলাকা পরিদক্ষণ করে মাগুরা কর্মকার পাড়া যেয়ে র‍্যালি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, সদর উপজেলা বিএনপির ১৯ বছরের সাবেক সভাপতি, ১৩নং লাবসা ইউনিয়নের টানা ৭ বারের চেয়ারম্যান এবং সদর-২ আসনের ধানের শীষের প্রত্যাশি আব্দুল আলীম চেয়ারম্যান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। সবাই মিলেমিশে সমাজ গড়ব। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। দেশ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে। জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালনের সুযোগ নিশ্চিত করবে।”
তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ব্যক্তিগত ফান্ড থেকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
শোভাযাত্রা বাবু দিবস চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বাবু বিশ্বনাথ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন
বাবু দিবস চন্দ্র রায়। বক্তব্যে তারা বলেন, “আমার দেখা ইতিহাসের নজিরবিহীন ৩৭ বছর টানা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল আলীম চেয়ারম্যান। আমরা তাকে আগামী দিনের সাতক্ষীরা সদর-২ আসনের এমপি হিসেবে দেখতে চাই।”
তিনি স্থানীয় মন্দির ও মন্দির সংলগ্ন রাস্তার সংস্কারের দাবিও জানান। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ড মেম্বার নজিবুল ইসলাম টুটুল, সাতক্ষীরা জেলা জাসাস এর সভাপতি জিল্লুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, এবং সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সম্রাট, সহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি