বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শিকড়ি বিজয় কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে মাহমুদপুর ফাইনালে

সাতক্ষীরার শিকড়ি বিজয় কাপ লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে ২-০ গোলে শার্শাকে হারিয়ে শেখ রাসেল স্মৃতি ক্রিয়া চক্র মাহমুদপুর ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেলে বিকে ইউনিয়ন মাধ্যমিক ফুটবল মাঠে এস বি এস যুুুব সংঘের আয়োজনে চারদলীয় বিজয়় কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে শার্শার আধোয়া স্পোটিং ক্লাব ও শেখ রাসেল স্মৃতি ফুটবল একাদশের মধ্যকার খেলা শুরুর সাত মিনিটে মাহমুদপুর শেখ রাসেল স্মৃতি ক্রীড়াচক্রের ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার সাব্বির একটি গোল করে দলকেে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়় অধ্যায়ের খেলার ২৭ মিনিটে প্লানটি শটে আরো একটি গোল পেয়ে জয় নিশ্চিত করে।
রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে মাহমুদপুর ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করেন জাফরুল খান, পিপুল ও ইকবাল হোসেন বাবু।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়়় মাহমুদপুরের সাব্বির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

আগামী বৃহস্পতিবার একই মাঠে কালিগঞ্জ ও তালা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা