বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবি খুচরা ডিলারদের

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন।

ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজার খুচরা ডিলার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।

তাদের অভিযোগ, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করা—এসব ক্ষেত্রে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় কৃষকদের বাকিতে সার দেওয়ার মতো সহায়তা তারা করে থাকেন, যা অন্য মাধ্যমে সম্ভব নয়।

ডিলাররা আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধুমাত্র বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। খুচরা ডিলারদের বাদ দিলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও তারা জানান।

শ্যামনগর উপজেলাধীন ১০৮ জন খুচরা সার ডিলারসহ সারা দেশের ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করে বলেন—দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

লিখিত বিবৃতির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ