রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেঁজুতি

সাতক্ষীরায় ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

এমপি সেঁজুতি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন একাডেমি, সংগঠন ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মো. মুফাচ্ছিনুল হক তপু, ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও সাজেক্রীস কোচ আলতাফ হোসেন, এমপি সেঁজুতির ব্যক্তিগত সহকারী মো.দিদারুল ইসলাম, ক্রিকেটার স্বপন, রাগবীর জেলা দলের অধিনায়ক মো. রাসেল, শাহাদাত, ভলিবলের জাতীয় খেলোয়াড় বি এম তৌহিদুল ইসলাম তৌহিদ, মহিলা ফুটবল দলের কোচ মমতাজ খাতুন মিরা, বক্সিংয়ের চ্যাম্পিয়ন আফরা খন্দকার প্রাপ্তি, বিসিবি আম্পায়ার এস এম হাবিবুল হাসান, ক্ষুদে ক্রিকেটার হযরত আলীসহ ক্রীড়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর