সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র মীর মাহমুদ হাসান লাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, মীর এশরাক আলী ইসু মিয়ার কন্যা রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, নাসরিন আরা শাহী ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, শেখ হেদায়েতুল ইসলাম, হাফিজুর রহমান খান বিটু, কাঁকন, এ্যাড. গনি, মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পিতার স্মরনে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অহিদুজ্জামান শামীম, সহকারি ছিলেন খন্দকার কবির হাসান দিপু। ম্যাচ রেফারী ছিলেন ফিরোজ রহমান। স্কোরার ছিলেন বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু।

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় ৮টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম লাবসা ক্রিকেট একাডেমি। খেলায় টসে জিতে সুন্দরবন ক্রিকেট একাডেমী ফিল্ডিং বেছে নেয় এবং লাবসা ক্রিকেট একাডেমিকে ব্যাডিং এ আমন্ত্রণ জানায়।
লাবসা ক্রিকেট একাডেমি দলীয় ১৩৬ রান সংগ্রহ করে এবং ব্যাডিং এ সুন্দরবন ক্রিকেট একাডেমি সংগ্রহ করে ১৩৯ রান।

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় লাবসা ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমি জয়লাভ করে।

এসময় খেলা উপভোগ করতে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর