বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উপকূলীয় অতিদরিদ্রদের জীবনমান উন্নয়নে আর্থিক সহয়তা

সাতক্ষীরায় উপকূলীয় এলাকার অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও – ভূতপূর্ব ডিএফআইডি) এবং ইউরোপিয় ইউনিয়ন (ই্ইউ) এর যৌথ অর্থায়নে Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) প্রকল্পটি দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে উন্নয়ন সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ‘উন্নয়ন সংস্থা’ কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে নির্বাচিত অতি দরিদ্র খানা সমূহের কোভিড-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় বিকাশ/ নগদ/ রকেট এর মাধ্যমে ১৭০০ অতিদরিদ্র উপকারভোগীদের তিন মাসে ১ কোটি ৫৩ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ম. মোনায়েম হোসেন।

এসময় আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দূর্যোগের সাথে জীবন যুদ্ধে লিপ্ত উপকূলীয় এলাকার অতিদরিদ্র জনগোষ্ঠীর কোভিড- ১৯ এর কারণে কর্মহীনতায় চরম খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক জনাব এস. এম. মোস্তফা কামাল।

দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তবান ও প্রগতিশীল মানুষসহ সকল স্থরের দায়িত্ববান মানুষের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন তিনি।

দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় দক্ষিণ অঞ্চলে বহুমুখি উন্নয়ন কাজে নিয়োজিত উন্নয়ন সংস্থার এ কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় এলাকার দরিদ্রমানুষের দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলিফ রেজা ও শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ম. মোনায়েম হোসেন সাতক্ষীরা অঞ্চলে উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং কোভিড-১৯ মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান আত্মমানবতা ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উন্নয়ন সংস্থা’র প্যাডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া