মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছোট বৌয়ের উস্কানিতে পঞ্চার্ধ্বো প্রথম স্ত্রীকে পিটিয়ে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ছোট বৌয়ের উস্কানিতে ফুডঅফিসের সাবেক
গাড়ী চালক আব্দুল হামিদ কর্তৃক পঞ্চার্ধ্ব প্রথম স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেবমিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন, সদর উপজেলার বল্লীআমতলা গ্রামের অমেদ আলী গাজীর কন্যা ভুক্তভোগী শান্তি বিবি।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আনুমানিক ৩৫ বছর পূর্বে সাতক্ষীরা ফুডঅফিসের সাবেক গাড়ী চালক আব্দুল হামিদের সাথে আমার বিবাহ হয়। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। দীর্ঘ সাংসারিক জীবনে স্বামী আব্দুল হামিদ বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন চালিয়ে আসলেও নিরবে সহ্য করে আসছিলাম। তার ঔরশে আমার গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

এখান থেকে আনুমানিক ১৫ বছর পূর্বে গোপনে ফাতেমা খাতুন নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন এবং আলীপুরের পাচআনী এলাকায় জমি ক্রয় করেন। এরপর থেকেই আমার পরিবারের অশান্তি শুরু হতে থাকে। ওই দ্বিতীয় স্ত্রীর উস্কানিকে স্বামী আব্দুল হামিদ মধ্যবয়সে এসে তুচ্ছ ঘটনায় মারপিট, অকথ্য ভাষা গালিগালাজসহ
নানান অত্যাচার করতে থাকেন। এমনকি ওই কুচক্রী দ্বিতীয় স্ত্রী ফতেমার কু পরামর্শে আমার সন্তানদের সম্পত্তিসহ পৈত্রিক সকল সুবিধা থেকে বঞ্চিত করার
চক্রান্ত শুরু করেন।

যদিও দ্বিতীয় স্ত্রী ফাতেমার কোন সন্তান নেই। একপর্যায়ে আমার একপুত্র ও কন্যাকে দেখাশোনাই বন্ধ করে দেন। এরপরও আমি স্বামী আব্দুল হামিদের বাড়িতে বসবাস করে আসছিলাম। গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে আমার কন্যা এবং আমি সেখানে ছিলাম। কুচক্রী দ্বিতীয় স্ত্রীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বামী আব্দুল হামিদের নেতৃত্বে স্থানীয় জামায়াত বিএনপির ক্যাডার আহছান মাস্টার, সাইদুল ইসলাম, চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন, সাঈদ, আজগর আলী ও বাবুসহ অজ্ঞাত ভাড়াটিয়া লোকজন আমাকে এবং আমার কন্যার উপর অতর্কিত হামলা করেন। এসময় তারা আমার কন্যা এবং আমাকে পিটিয়ে মারাত্মক জখম করেন।

এদের মধ্যে আহছান মাস্টার ও মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন আমার কন্যার পরনের কাপড় চোপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটান। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করেন। ওই হামলার পর আমার স্বামী প্রকাশ্যে আমাকে এবং আমার কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বলেন, এখানে তোদের আর কোন জায়গা নেই। তোরা বেরিয়ে যা।

এবিষয়ে আমার কন্যার জামাতা প্রতিবাদ করতে গেলে তাকেও ভাড়াটিয়া বাহিনীর সদস্য আহছান, সাইদুল ও মাদক ব্যবসায়ী সোহরাব হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করেন। এদিকে, এ ঘটনা আচ করতে পেরে গত ১৪/১০/২০২২ তারিখে আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং ৮৭৫। তিনি আরো বলেন, আমার বয়স প্রায় ৫০ এর উপরে এই বয়সে আমি এখন কোথায় যাবো। এছাড়া আমার জামাতাকে হুমকির পর থেকে কন্যার সংসারেও অশান্তি শুরু হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই পর সম্পদলোভী চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া