মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ, লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৭শ’ ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন জানান, ‘সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুদ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। এর মধ্যে ২০ কার্টুন ৫ লিটারের ৮০ বোতল আর ১৫ কার্টুন ১ লিটারের ৮০ বোতল তেল রয়েছে। আগে কমদামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুদ রাখার অভিযোগে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২শ’৭০ লিটার তেল জব্দ করা হয়। একই অভিযোগে স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা