বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক মন্ত্রী, তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৪ নভেম্বর)  বিকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে স্মৃতিচারণ করেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, থানা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলুবুল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমূখ। সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এ সময় থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা