শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও পরিবহন ব‍্যবসা সংশ্লিষ্ট ব‍্যবসায়ীবৃন্দ, স্থানীয় ক‍্যাব প্রতিনিধি এবং অন‍্যান‍্য প্রতিষ্টানের কর্মকর্তাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিজ্য মন্ত্রনালয়ের অধীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকরা ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুন কবির তরফদার বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাসেল মিয়া।
পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। এরপর জুলাই/২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়। #

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি