মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামান্থার এখন পারিশ্রমিক কত?

সামান্থা রুথ প্রভু, দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। যদিও বর্তমানে ব্যক্তি জীবনে চলছে টানাপোড়েন। কিন্তু পেশাগত জীবনে আছেন ঊর্ধ্বমুখী অবস্থায়। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন তিনি।

প্রথম স্থানে রয়েছেন নয়নতারা।

ইন্ডাস্ট্রিতে সামান্থার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক সফল ছবি তার ঝুলিতে। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে।

গত বছর চেনা পরিসর পেরিয়ে হাতেখড়ি হয়েছে বলিউডে। সফল সেখানেও। তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’ হয়ে। একের পর এক সাফল্যের নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সামান্থা।
সূত্রের খবর, একটি ছবির জন্য পারিশ্রমিক নেন তিন থেকে পাঁচ কোটি রুপি। প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন।

সম্প্রতি অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে সামান্থাকে। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর