শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্চ ফর দ্যা ডিজিটাল এন্ট্রেপ্রেনিউর’র প্রথম মিটআপ সেলিব্রেশন

সার্চ ফর দ্যা ডিজিটাল এন্ট্রেপ্রেনিউর (এসডিই) প্রথম মিটআপ সেলিব্রেশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ ফেব্রুয়ারী সকাল রাজধানীর মিরপুরে অবস্থিত T20 ক্যাফে লাউঞ্জে হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারাদিন ব্যাপী মেলা ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট স্বাতী শারমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। তাঁরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও দেশের বাহিরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে আজ নারী উদ্দোক্তারা নিজেদের জ্ঞানের ঝুলিকে সম্বৃদ্ধি করতে বাংলাদেশ হাইটেক পার্ক এর অধিনে ওয়ার্ড ব্যাংকের সহযোগিতায় ই-কমার্স প্রোফেশনাল ট্রেনিং (HRD) কোর্স করছেন। আমি আশাকরি এই কোর্সের মাধ্যমে নারী উদ্দোক্তারা নিজে আরোও চৌকস ও সফল হয়ে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

তিনি আরোও বলেন; হাইটেক পার্ক থেকে আগামীতে এসডিই প্লাটফর্ম কে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; নারায়নগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ (টিটু)। তিনি তার বক্তব্যে বলেন; নারীরা এখন আর শিকলবদ্ধ নেই। তারাও জানে কিভাবে নিজেদের পায়ে দাড়াতে হয়। তারই উদাহরণ আজকের এসডিই কর্তৃক আয়োজিত মিটআপ সেলিব্রেশন ও উদ্দোক্তা মেলা। এসডিই প্লাটফর্মকে আহবান জানান নারায়নগঞ্জে একটি মেলা করার জন্য। তিনি মেলার জন্য সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসডিই গ্রুপের ফাউন্ডার ও স্বদেশ পন্য এগ্রো ইন্ডাঃ লিঃ চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সুজন বলেন, আমরা সকল উদ্দোক্তাদের পাশে আছি ও থাকবো। কে কোন প্লাটফর্ম থেকে এসেছে সেটা বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ও পরিচয় আমরা উদ্দ্যোক্তা। এসডিই থেকে যারা ফ্রীতে সরকারী কোর্স করছেন তাদেরকে আগামীতে বিভিন্ন সুযোগ সুবিধা অব্যাহত রাখবেন বলে জানান।

এসডিই গ্রুপের ফাউন্ডার ও স্বদেশ পন্য এগ্রো ইন্ডাঃ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন রাজিব বলেন, সকল উদ্দোক্তাদের ভবিষৎতে ব্যবসায়িক সফলতার জন্য এসডিই ম্যানেজমেন্ট কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারই একটি উদাহরণ স্বদেশ পন্য ও ALIEXPOBD। এর মাধমে আমাদের উদ্দোক্তারা তাদের পোডাক্ট দেশ ও দেশের বাহিরে বেচাকেনা করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ভুমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন; এসডিই গ্রুপের এ্যাডমিন ও স্বদেশ পন্য এগ্রো ইন্ডাঃ লিঃ পরিচালক কাজী আবু ইমরান, Scoppa Technologies ltd ম্যানেজিং ডাইরেক্ট আবু সালেহ মোহাম্মদ সুশান, Scoppa Technologies ltd ফাউন্ডার চেয়ারপার্সন সানজানা তাজরিন, সিইও টেকসলিউশন, সম্পাদক টেকওয়ার্ল্ড বাংলাদেশ ও ফাউন্ডার মেম্বার (ইক্যাব) নাজনিন নাহার, চিফ এক্সিকিউটিভ ডাইরেক্ট বারাকাত বিডি ও ম্যানেজিং ডাইরেক্ট মোঃ মোফাজ্জল ইবনে মাহফুজ, এসডিই মোডারেটর টিম লিডার রাকিবুল হক।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিই মডারেটর মুসফেরা জাহান ও শাম্মী সিদ্দিকী। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজ।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন