শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাড়ে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন কক্সবাজারের উখিয়ার ৪নং রাজাপালংয়ের একটি পাহাড় থেকে ১ লাখ ২০ হাজার ইয়ায়া জব্দ করেছে। যার বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলডেবার পাহাড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। গভীর রাতে ইয়াবা পাচারকারীরা মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে আটকের প্রস্তুতি নেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তার স্বার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।

অবস্থা বেগতিক দেখে ইয়াবা পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ১ জানুয়ারি ২০২২ হতে এখন পর্যন্ত ১০৫ কোটি ৭১ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামিকে আটক করেছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর