রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনহা হত্যা: সেই রাতে কী ঘটেছিল

৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান। সেদিন সন্ধ্যা থেকে নিহত হওয়ার আগ পর্যন্ত সিনহার অবস্থান কোথায় ছিল। তা জানার চেষ্টা করেছে সময় সংবাদ।

৩১ জুলাই বিকেল চারটা। পাহাড়ি পথ ধরে দিনের কাজ শুরু করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। সেদিন নিজের ইউটিউব চ্যানেল ‘জাস্ট গো’ এর শ্যুটিং করতে সহকর্মী সিফাতকে নিয়ে মেরিন ড্রাইভের পাশের গাড়ি রেখে মাথাভাঙ্গা সাইক্লোন সেন্টারের পাশের রাস্তা ধরে এগিয়ে যান মইন্যা পাহাড়ের দিকে।

দুর্গম সেই পাহাড় দেখলেই বোঝা যায় আগে না এসে থাকলে কিংবা কেউ পথ না দেখালে প্রথম দফায় সেখানে পৌঁছানো ততটা সহজ নয়। অন্যদিকে এই পাহাড়ে যেতে যেতে পথে কিংবা চুড়ায় উঠলেই চোখে যে সৌন্দর্য ধরা পড়ে তাতেই বোঝা যায় যেকোনো ভ্রমণ পিপাসুর এই পাহাড়ে ওঠা পুরোপুরি যৌক্তিক।

দিন গড়িয়ে সন্ধ্যার পেরিয়ে রাত আটটার পরে সঙ্গী নিয়ে পাহার থেকে নেমে আসেন সিনহা। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে আসছিল এলাকায় ডাকাত পড়েছে। যদিও পরে স্থানীয়া দাবি করেছে প্রায়ই রোহিঙ্গা ডাকাত দল এখানে এসে লুট করতো, তাই সেদিন পাহাড়ে আলো দেখে তারা এমনটাই ভেবেছিলেন। যদিও সেই পাহাড়ে উঠে তেমন কোনো আলামত চোখে পড়েনি।

এরপর নিজের গাড়ি নিয়ে নীলিমা রিসোর্টের দিকে ফিরছিলেন সিনহা। সিসিটিভির ফুটেজে দেখা যায় ৯টা ২২ মিনিট ৫০ সেকেন্ড। কর্তব্যরত এক বিজিবি সদস্যের ইশারায় চেকপোস্টের সামনে দাঁড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহার রূপালী রঙের গাড়ি। কথোপকথনের ঠিক ছয় সেকেন্ডের মাথায় মেজর সিনহাকে স্যালুট জানান ওই বিজিবি সদস্য। গাড়িটি চলতে শুরু করার আগ পর্যন্ত তিনবার একইভাবে স্যালুট দিয়ে মেজর সিনহাকে সম্মান জানান ওই বিজিবি সদস্য। এবার গাড়িটি চেক পোস্ট অতিক্রম করার সময় সড়কের অপর প্রান্তে দায়িত্বরত অপর বিজিবি সদস্যও স্যালুট জানান সিনহার গাড়িটিকে উদ্দেশ্য করে।

এরপরই শামলাপুর এপিবিএনের চেকপোস্টের দিকে স্বাভাবিক গতিতে চলে যায় অবসরপ্রাপ্ত মেজর সিনহার ব্যক্তিগত গাড়িটি। এর এগারো কিলোমিটার দূরের এপিবিএনের শামলাপুর চেকপোস্টে ওই রাতে কী ঘটেছিল সে ঘটনা সবার জানা।

কিন্তু একই সিটিটিভির ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, মেজর সিনহার গাড়িটি চলে যাওয়ার ঠিক ৩২ মিনিট পর চেকপোস্ট অতিক্রম করে একটি মাইক্রোবাস। ঠিক এর পেছনেই ছিল পুলিশের একটি পিকআপ। এই গাড়ি দুটি অনেকটা ক্ষিপ্র গতিতে চেকপোস্ট অতিক্রম করলেও হতে হয়নি কোনো বাঁধার সম্মুখীন।

সূত্র বলছে, ঠিক তখন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও তার দলবল দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে এগিয়ে যান শামলাপুর চেকপোস্টের দিকে। ততক্ষণে পুলিশের গুলিতে লাশ হয়ে শামলাপুর চেকপোস্টে পড়ে ছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা