শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, বিএসএফও সতর্ক অবস্থানে

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধভাবে অতিক্রম রোধে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নজরদারিও বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অপরদিকে ভারত সীমান্তেও কড়া নজরদারী ও টহল জোরদার করেছে বিএসএফ।

শনিবার (৭ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত অতিক্রম রুখতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে অতিক্রম রোধে বিজিবিকে 8801769-600682 এবং +8801769-620954 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার আহব্বান জানানো হচ্ছে সকলের কাছে।

তিনি জানান, বেনাপোল, পুটখালি, গোগা, সাদিপুর, রঘুনাথপুর, সিকারপুর এবং ডিহিসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম রোধে সদর দফতরের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

এদিকে, সীমান্তের ইমিগ্রেশনে সন্দেহজনক যাত্রীদের যাতায়াতে গতিবিধি লক্ষ্য রাখছেন প্রশাসনের বিভিন্ন এজেন্সির সদস্যরা। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ নিয়েছেন কঠোর অবস্থান।

ইতিমধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার