শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য এই খাবার…

শীতের সময় স্কিন, চুল দুটোই রুক্ষ হয়ে যায়। শীতে গ্লোয়িং স্কিন ও ঝলমলে চুল পেতে চাই বাড়তি যত্ন। সেই সাথে খাবারের তালিকায়ও আনতে হবে পরিবর্তন। এজন্য বছরের এই সময়টাতে উচিত একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করা এবং খাবার তালিকায় বেশ কিছু পরিবর্তন আনা।

বাদাম:

বাদামের গুণের কথা বলে শেষ করা যাবে না। বাদাম এমন একটি খাবার যা সবাই ডায়েটে যোগ করতে পারে। বাদামে যে উপাদান আছে তা স্কিনকে হাইড্রেট করে। বাদাম আপনার নখ, ত্বক এমনকি চুলকে স্বাস্থ্যকর রাখে। সেই সাথে বাদামের ভিটামিন বার্ধক্যের প্রাথমিক লক্ষণ গুলো প্রতিরোধ করে স্কিন ময়েশ্চারাইজার করে।

গাজর:

গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর এই ভিটামিন ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা স্কিন টানটান রাখে। বলিরেখা প্রতিরোধ করতে, স্কিন টোন বাড়াতে গাজরের বিকল্প নেই।

অ্যাভোকাডো:

অ্যাভোকাডো শুধুমাত্র আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো না বরং এতে যে ভিটামিন ই, স্বাস্থ্যকর তেল রয়েছে তা স্কিনকে পুষ্টি জোগায়। অ্যাভোকাডোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে।

টমেটো:

টমেটোতে লাইকোপেন নামক একটি রঙ্গক রয়েছে যা ত্বকের জন্য অনেক উপকারী। টমেটোতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে যা কোলাজেনের উৎপাদনকে বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে। রান্না করা টমেটো খাওয়ার চেষ্টা করুন কারণ লাইকোপিনের দ্রুত শোষণ ক্ষমতা রয়েছে।

গ্রিন টি:

গ্রিন টির উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না। গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি জোগায়। ত্বকের বলিরেখা প্রতিরোধ করে। নিয়মিত গ্রিন টি পান করলে ভিতর থেকে ত্বক ভালো হয়ে ওঠে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?