শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে মিললো আরও ১৫ হরিণের মৃতদেহ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে আরও ১৫টি হরিণ ও একটি শুকরের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বুধ ও বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে ভেসে আসা মৃত এই হরিণগুলো উদ্ধার হয়। পরে কটকা অভয়ারণ্য এলাকায় হরিণগুলোকে মাটি চাপা দেওয়া হয়। এছাড়া ভেসে আসা ১৭টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ৫৪টি হরিণ এবং দুইটি শুকরের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উচ্চ জোয়ারের পানিতে দফায় দফায় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বিস্তীর্ণ অঞ্চলে পানি উঠে যাওয়ায় বনবিভাগ সুন্দরবনের বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করে। ওই সময়ে বাগেরহাটের প্রধান প্রধান নদনদীগুলোতে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় বলে জানিয়েছিল পানি উন্নয়ন বোর্ড।

খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে ভেসে আসা আরও ১৫টি হরিণ ও একটি শুকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত চারদিনে সুন্দরবনের ৫৪টি হরিণ এবং দুটি শুকর মিলিয়ে ৫৬টি বন্যপ্রাণীর মৃতদেহ পেয়েছি। এছাড়া ১৭টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। উচ্চ জোয়ারের পানি সুন্দরবনে গহীনে উঠে যাওয়া হরিণগুলো ভেসে গিয়ে সাঁতরে কুলে উঠতে না পেরে মারা যেতে পারে বলে ধারণা করছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদীখাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। এই জোয়ারের উচ্চতা ছিল দশ ফুটের উপরে। ওই পানি দেখে সুন্দরবনের বন্যপ্রাণীকুলের মৃত্যুর আশঙ্কা করছিলাম।

তিনি আরও বলেন, সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে বনবিভাগের ফরেস্ট স্টেশন অফিস, ক্যাম্প ও ওয়াচ টাওয়ার অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বনের মধ্যে বনভিাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য যোগাযোগের মাধ্যম ওয়্যারলেস টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মিষ্টি পানির আধার পুকুর লোনা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বনের অবকাঠামো বিধ্বস্ত হয়ে যাওয়াসহ অন্যান্য ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ৬ কোটি ২৭ লাখ টাকার উপরে।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী