সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার প্রয়োজন- রহিমা সুলতানা বুশরা

প্রাণিসম্পদের পুষ্টিসেবা সপ্তাহ দিবসের আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা বলেছেন, আমাদের প্রত্যেকের জীবন ধারনের জন্য খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের পুষ্টি সাধিত হয় ও স্বাস্থ্য ভালো থাকে। তাই সুস্থ জীবনের জন্য মানুষের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন।

কিন্তু আমরা প্রতিদিন খাদ্যের তালিকায় কি খাচ্ছি তা না জেনে খেয়ে থাকি। তাই পুষ্টি উপাদান বুঝে খাবার গ্রহন করলে আমরা সুস্থ থাকবো। তাছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাদ্য তালিকায় বাড়তি নজর রাখা প্রয়োজন হয়। সে কারনে তাদের পুষ্টিগুন বুঝে খাদ্যাভ্যাসের মাধ্যেমে তাদেরকে সুস্থ রাখতে হবে। বৃহস্পতিবার (২রা মার্চ) কালিগঞ্জ উপজেলার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পুষ্টি সেবা সপ্তাহ দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটানারি সার্জন ডাঃ উৎপল রায়। স্বাগত বক্তব্য দেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম।

অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের এসএএলও মুজিবর রহমান ও রবিউল ইসলাম, এলএসপি সুদাম সরকার, এলইও ডাঃ আল-মামুন জুয়েল, এলএফএ শান্তানু, এম.জে.এফ’র কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফুল ইসলাম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, জেনিয়া মেহেরুন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন, শাহিনুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন শিক্ষক এটিএম শাহ আলম সিদ্দিকী শাহিন। অনুষ্ঠান শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা নিজ হাতে নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য (ডিম) খাওয়ান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন