সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এ “সার্ভিস উন্নয়ন” শীর্ষক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো: আসাদুল্লাহ আল গালিব। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডা. আসলাম হোসেন। এছাড়াও হাসপাতালের সকল বিভাগীয় ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।সভাপতির বক্তব্যে মুহা. মাহবুবুর রহমান বলেন, “রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের প্রত্যেকটি কর্মীকে আরো বেশি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সাথে যত্ন নিতে হবে।” এসময় অতিথিরা বলেন, “চিকিৎসা একটি মহান পেশা। শুধু ওষুধ বা প্রযুক্তি নয়, একজন চিকিৎসাকর্মীর হাসিমুখ ও সহানুভূতিশীল আচরণ অর্ধেক রোগ নিরাময় করে দেয়। হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং আধুনিক সেবা নিশ্চিত করতে সকলকে আরও প্রো-অ্যাক্টিভ বা অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”সভায় হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করতে এবং রোগীদের ভোগান্তি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দ্রুততম সময়ে জরুরি সেবা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন