বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাঁটলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ : ইংল্যান্ডে ‘পাওয়ার পথ’

একেবারেই ভিন্নধর্মী একটি উদ্যোগে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটেন। ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকটের মুশকিল আসানে এগিয়ে এসেছে ইংল্যান্ডের টেলফোর্ড শহর।

মজাদার উপায়ে সাধারণ মানুষই সেখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। তাও কোনো খরচ ছাড়াই। কিন্তু এত সহজে বিদ্যুৎ উৎপাদন করা যায়?

টেলফোর্ড শহর তা করে দেখিয়েছে। নির্দিষ্ট এই পথে বেশ কিছুক্ষণ ধরে হাঁটতে হবে। ব্যস, কেল্লাফতে। মানুষের পায়ের চাপেই বিদ্যুৎ তৈরি হয়ে যাবে। আপাতত মোবাইল চার্জ দেওয়ার জন্য এই উৎপাদিত বিদ্যুৎ কাজে লাগানো হচ্ছে।

প্রায় ছয় ফুট লম্বা একটি রাস্তা বানানো হয়েছে-নাম পাওয়ার পথ। যখনই কেউ ওই নির্দিষ্ট রাস্তায় চলাফেরা করছেন।

তাদের পায়ের চাপেই বিদ্যুৎ তৈরি হয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়। একজন ব্যক্তি হেঁটে কতটা বিদ্যুৎ তৈরি করতে পারলেন, তার হিসাবও দেখা যাবে। ইয়াহু নিউজ।

প্রথমে অবশ্য এই উদ্যোগকে খুব একটা সমর্থন করেননি স্থানীয় বাসিন্দারা। বিপুল অর্থ ব্যয় করে আসলে অপচয় করছে প্রশাসন, এরকমটাই মনে করা হতো।

তবে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। ব্রিটেনের শ্রোপশায়ারের টেলফোর্ডের কাউন্সিলর ক্যারোলিন হেইলি বলেছেন, ‘ট্রেন ধরতে যাওয়া-আসার এই পথে কিছুটা সময় হেঁটে নিচ্ছেন।’

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘হেঁটে নিলেই ফোনে চার্জ দেওয়া যাচ্ছে। প্রথমে ব্যাপারটা শুনে বেশ অবাক লেগেছিল। তাই খতিয়ে দেখতে এসেছিলাম। তবে এখন ব্যাপারটা বেশ ভালো লাগছে।’

পরিবেশের কথা মাথায় রেখেই অপ্রচলিত পন্থা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপায় খুঁজছে বিশ্বের সব দেশই। টেলফোর্ডের এই অভিনব উদ্যোগের নেপথ্যেও রয়েছে পরিবেশ সচেতনতার বিষয়টি।

ক্যারোলিনের মতে, ‘এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে।’ পাওয়ার পথ নামে এই উদ্যোগের নেপথ্যে রয়েছে যে সংস্থা, তারা চায় এই প্রকল্প যেন আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে ব্রিটেন নয়, দুবাই ও হংকংয়ের কিছু জায়গাতেও এই পাওয়ার পথ তৈরি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?