শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (দ্বিতীয় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খুলনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা মন্দিরে খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ।

সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মন্দিরের ২৫ জন সেবাইতদের প্রশিক্ষণ শেষে সেবাইতদের মাঝে সনদপত্র এবং প্রত্যেককে ৯ হাজার ৬শ ৭৫ টাকা করে সম্মানী প্রদান করা হবে। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ২৫ টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী চ্যাটার্জি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন

‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেটবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের নতুন বাজার থেকে পশ্চিমপাড়া রাস্তাটির বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
  • আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
  • ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি
  • সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু