শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘হিরো আলমের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন।

সোমবার বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলার পর এসব কথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, হিরো আলম এখানে এসেছিলেন। ভোটকেন্দ্রের ভেতরে তাকে মারধর করা হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বের করে দিয়েছে। বাইরে তার ওপর হামলা হয়েছে কিনা, তা জানি না। ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। হামলার সময় হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরা ছিলেন।

হামলায় আহত একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষমতাসীন দলের কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন হিরো আলমের প্রধান নির্বাচনি এজেন্ট মো. ইলিয়াস।

হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। সেসময় কিছু লোক তাকে এসে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না,’ ‘এটা ভোটকেন্দ্র,’ ‘এটা গুলশান-বনানী’—এই বলে তাকে মারধর শুরু করেন।

তারা হিরো আলমকে ধাওয়া দেন এবং তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ)। তিনি বলেন, আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার