শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ বছরে ৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে মালিক!

একসময় ব্রিটেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করতেন ম্যাথু মোল্ডিং। থাকতেন এক চিলতে ঘরে। বাবা সামান্য ঠিকাদারের কাজ করতেন, মা ছিলেন গৃহিণী। চার ভাইবোন নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনা খুব একটা পছন্দ ছিল না তার।

সেই ম্যাথুই আজ বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে একজন। ব্রিটেনের ম্যানচেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তিনি। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজে ঘন ঘন অনুপস্থিতির জন্য বিতাড়িত করা হয় তাকে। তারপর একটা গাড়ির যন্ত্রাংশের কারখানায় কাজ নেন। কিন্তু ম্যাথুর মধ্যে গণিত ও অর্থনীতির প্রতিভা দেখে অর্থনীতির শিক্ষকই তাকে কলেজে ফিরিয়ে আনেন। পরে, কলেজের গণ্ডি পেরিয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।

২০০৪ সালে ম্যাথু তৈরি করেন ‘দ্য হাট গ্রুপ’। প্রথম দিকে অনলাইনে সিডি বিক্রি করতেন। তারপর সেখান থেকে ধীরে ধীরে স্বাস্থ্য এবং সৌন্দর্য-সংক্রান্ত দ্রব্য বিক্রির ওপর মনোনিবেশ করেন তিনি।

তিনি বলেন, তার এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে সংস্থার কর্মীদের বিশাল অবদান রয়েছে। তার সংস্থায় ৭৪ কর্মীই কোটিপতি। আর তাদের কোটিপতি করেছেন ম্যাথু নিজেই। শুধু এই ৭৪ কর্মীই নয়, গত ১০ বছরে ৪৩০ জন কর্মীকে তার সংস্থার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। আজ তারা সবাই কোটিপতি। এমনকি তার গাড়িচালককেও সংস্থার অংশীদার বানিয়েছেন ম্যাথু। তিনিও এখন ৪০ হাজার পাউন্ডের মালিক।
ম্যাথু জানিয়েছেন, আগামী দিনে তার সংস্থার আরও শেয়ার কর্মীদের উপহার হিসেবে দেবেন। বর্তমানে ম্যাথুর সংস্থার মোট সম্পত্তির মূল্য ৮৩ কোটি পাউন্ড।
সূত্র: এনজেডহেরাল্ড.কম

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল