বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১ মার্চ ময়মনসিংহ এবং ১৮ মার্চ বরিশালে জনসভা প্রধানমন্ত্রীর

আগামী ১১ মার্চ ময়মনসিংহ এবং ১৮ মার্চ বরিশালে জনসভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান এ তথ্য।

যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়।

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরনো অবিজ্ঞতা থেকে বলা যায়।
তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে পাল্টাপাল্টি নয় বিএনপির সাথে।

বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি, তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হবার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত।

তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে সরকার হটাতে, তাহলে আমরা কেনো কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না।

ওবায়দুল কাদের আরও বলেন, তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে।

বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।
এসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী