বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২৫ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানের জন্মহার

জাপানে জনসংখ্যা সংকট আরও গভীর হচ্ছে এবং সরকারের জন্মহার বাড়ানোর বিভিন্ন প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। প্রাথমিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জাপানে গত বছর নবজাতকের জন্মহার ১২৫ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২৪ সালে জাপানে ৭ লাখ ২০ হাজার ৯৮৮ শিশুর জন্ম হয়েছে।

বলা হয়েছে, আর্থিক ও অন্যান্য সরকারি প্রণোদনা সত্ত্বেও, বিবাহিত দম্পতিদের অধিক সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করার উদ্যোগগুলো তেমন কোনো প্রভাব ফেলছে না। ২০২৪ সালের জন্মহার পূর্ববর্তী বছরের তুলনায় ৫ শতাংশ কম এবং এটি ১৮৯৯ সালে মেইজি যুগে জাপানে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বনিম্ন।

গত বছরে দেশটিতে রেকর্ড ১.৬ মিলিয়ন মৃত্যুর পাশাপাশি এই পরিসংখ্যান থেকে দেখা যায়, জাপানের জনসংখ্যা প্রায় ৯ লাখ কমেছে। তবে, পরিসংখ্যানে অভিবাসন সংক্রান্ত তথ্য বাদ দেওয়া হয়েছে।

২০২৩ সালে তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্ক করে বলেছিলেন, দেশের জনসংখ্যার পতন ও বয়স্ক জনসংখ্যার কারণে জাপান ‘একটি সমাজ হিসেবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না’ এমন এক সংকটের সামনে দাঁড়িয়ে আছে।

জাপানের জনসংখ্যা ক্রমশ বিপরীতমুখী হয়ে পড়ছে, যেখানে তরুণদের সংখ্যা দ্রুত কমছে এবং তাদের ওপর দেশের বিশাল সরকারি ঋণের বোঝা এবং স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খরচের দায়িত্ব রয়েছে। দেশটির জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে।

সরকারি সংস্থাগুলো জনসংখ্যার পতন আটকাতে আরও চরম ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে টোকিও মেট্রোপলিটন সরকারের একটি পরীক্ষামূলক উদ্যোগ রয়েছে, যেখানে কর্মচারীদের সপ্তাহে চারদিন কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা