বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে চলছে সর্বাত্মক প্রস্তুতি

রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসকরারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। মহামারি করোনার এ সংক্রমণকালে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সর্বাত্নক প্রস্তুতি এগিয়ে চলেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক এক লাখ ২২ হাজার ৮৭৪জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অধিদফতরের তত্ত্বাবধানে প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো, পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করা ও পরিদর্শক টিম গঠনসহ পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, সম্প্রতি করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় অনেক অভিভাবক ও শিক্ষার্থী উদ্বিগ্ন। তাদের অনেকেই সরেজমিন মহাখালীতে অধিদফতরের অফিসে দেখা করে বা মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষা হবে কি না, তা জানতে চাইছেন।

অধ্যাপক ডা. আহসান হাবিব বলেন, ‘এখন পর্যন্ত আগামী ২ এপ্রিলের পূর্বঘোষিত দিনেই ভর্তি পরীক্ষা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি হলে, সরকারের উচ্চ মহল থেকে নির্দেশনা এলে সে অনুযায়ী পরীক্ষা পেছাতে পারে। তবে আজ (১৮ মার্চ) পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ পরির্বতনের কোনো নির্দেশনা নেই।’

গত বছরের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭২ হাজার। কিন্তু এবার করোনা সংক্রমণ পরিস্থিতিতেও লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করেছে। এজন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব বেশি দেয়া হচ্ছে। গতবছর সারাদেশে ২৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা নেয়া হলেও এ বছর ৫৫টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হবে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০। এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪টি আবেদনের হিসেবে আসনপ্রতি লড়বেন ২৮ জনের বেশি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ