শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ বছরের বোনের ওপর রাগ করে ১১ বছরের শিশুর আত্মহত্যা!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুই বছর বয়সি ছোট বোনের ওপর রাগ করে খাদিজা আক্তার (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার নরুন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে স্থানীয় স’মিল মিস্ত্রি আওলাদ শেখের মেয়ে।

নিহতের মা লাইলি আক্তার জানান, দুপুরে খাবারের পর খাদিজা তার দুই বছর বয়সি ছোটবোন হাজেরার সঙ্গে মোবাইল ফোন নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে মোবাইল ফোনটি রেখে দেয় সে। তার কিছুক্ষণ পর পাশের বাড়িতে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে খাদিজা। তাকে আমি নিষেধ করলে আমাকে শুয়ে থাকতে বলে। পরে আমি চার মাসের রহিমা ও দুই বছরের হাজেরাকে ঘরে ঘুম পাড়াতে যাই।

পরে ঘুম থেকে উঠে খাদিজাকে না দেখে তার খোঁজ নিতে যাই। ঘর থেকে বের হয়ে দেখি গোসলখানার সামনে ছোট্ট চারা আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মেয়ে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আখন্দ বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা এসআই আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান