শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৩ সালের শেষের দিকে মডার্না নিয়ে আসবে কোভিড-ফ্লু-আরএসভি বুষ্টার টিকা

মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।
এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ২০২৪ সালের আগেই এই একক ভ্যাকসিন বাজারে আসতে পারে।
মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ভার্চুয়াল ওয়াল্ড ইকোনমিক ফেরামের রাউন্ডটেবিল অধিবেশনে বলেছেন, ‘২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে।’
তিনি বলেন, “আমি মনে করি না প্রতিটি দেশে সংক্রমণ হ্রাস পাবে, তবে আমার বিশ্বাস আগামী বছরে কিছু দেশে সংক্রমণ কমবে।”
“আমাদের লক্ষ্য হল একটি বার্ষিক বুস্টার রাখতে সক্ষম হওয়া, যেখানে লোকেরা দুই থেকে তিনটি শট পেতে চায় না, কিন্তু একটি ডোজ নিতে চায় সে ক্ষেত্রে যাতে আমাদের অনুমতি পেতে সমস্যা না হয়।”
ব্যানসেল বলেছেন, আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।
মডার্নার পরীক্ষামূলক ফ্লু শট চারটি প্রধান স্ট্রেনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এমআরএনএ পদ্ধতির উপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা