বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪ ঘণ্টায় পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু বেড়েছে

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। নতুন করে ২ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আগের দিন ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৫ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এপর্যন্ত সুস্থ ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন।

গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৪৫৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন।
দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সচেতন হোন, সতর্ক হোন। শুধু একটি উপায় নয়, সবগুলো স্বাস্থ্যবিধি মানতে হবে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল