শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৯ বার ব্যর্থ, ৪০তম চেষ্টায় গুগলে চাকরি!

‘পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার’। বিখ্যাত এই বাণীকে সত্যি প্রমাণিত করলেন আমেরিকান এক যুবক। ৩৯ বার ব্যর্থ হওয়ার পর ৪০তম প্রচেষ্টায় টেক জায়েন্ট সংস্থা গুগলে চাকরি পেলেন তিনি। সম্প্রতি নিজেই তার ব্যর্থতা ও শেষের সাফল্যের কাহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভাইরাল হয়েছে সেই পোস্ট। অনুপ্রেরণা জাগানো কাহিনি জেনে সকলেই প্রশংসায় ভাসাচ্ছেন সেই যুবককে।

সানফ্রান্সিসকোর বাসিন্দা ওই যুবকের নাম টেলর কোহেন। বর্তমানে তিনি ডুরড্যাশ নামের একটি সংস্থায় অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে কর্মরত। তবে সেখানে আর বেশিদিন নয়, কারণ ইতিমধ্যে গুগল তাদের কর্মী হিসেবে কোহেনকে নির্বাচিত করেছে। তবে তার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। কার্যত ব্যর্থতার সিঁড়ি ধরেই সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি।

৩৯ বারের চেষ্টায় সাফল্যের স্বাদ পাওয়ার কথা যে পোস্টে জানান টেলর কোহেন, সেখানে নিজের ইমেল বক্সের স্ক্রিনশট শেয়ার করেন। দেখা গেছে একাধিকবারের আবেদনপত্র। ২০১৯ সালের ২৫ আগস্টে প্রথমবার আবেদন করেন কোহেন। একই বছরের সেপ্টেম্বরে ফের আবেদনপত্র পাঠান গুগলে। এভাবেই চলতে থাকে একের পর এক ব্যর্থতার পালা। এর মধ্যেই কোভিড মহামারী আসে পৃথিবীতে, লকডাউন হয়। কিন্তু কোনও কিছুতেই স্বপ্ন থেকে সরে যাননি তিনি। তার ফলই পেলেন।
অবশেষ ২০২২ সালের ১৯ জুলাই সাফল্যের স্বাদ পান কোহেন। টেক জায়েন্ট সংস্থা গুগল নিজেদের কর্মী হিসেবে সানফ্রান্সিসকোর কোহেনকে নির্বাচিত করে। সোশ্যাল মিডিয়ার ইমেল বক্সের স্ক্রিনশট শেয়ার করার পাশাপাশি ক্যাপশানে কোহেন লেখেন, অধ্যবসায় এবং উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম লাইন আছে। আমি এখনও বোঝার চেষ্টা করছি, এই দুইয়ের মধ্যে কোনটা রয়েছে আমার ভেতরে। ৩৯ বার প্রত্যাখ্যান, ১ বার সাফল্য।

ভাইরাল হয় সেই পোস্ট। শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে। পোস্টটিতে ৩৫ হাজার লাইক পড়ে। শতাধিক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। সকলেই কোহেনের কাহিনিতে অনুপ্রাণিত।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা