বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪০ বছর পর জানলেন নিজের ৫ সন্তানের পিতা নন তিনি

৪০ বছর ধরে যাদের বাবা হিসেবে লালন-পালন করেছেন, ডিএনএ পরীক্ষায় জানা গেল, তাদের কারোরই জৈবিক পিতা নন তিনি। সম্প্রতি বাহরাইনে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু জানিয়েছে, ৪০ বছর আগে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই ব্যক্তি। দাম্পত্য জীবনও চলছিল স্বাভাবিক নিয়মেই। একে একে তাদের ঘরে আসে পাঁচ সন্তান। দীর্ঘদিন এই সন্তানদের আদর-স্নেহে বড় করেছেন তিনি, পালন করেছেন বাবার সব দায়িত্ব।

তবে সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষায় তিনি জানতে পারেন, শারীরিকভাবে তিনি সন্তান জন্মদানে অক্ষম। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সন্দেহ দানা বাঁধে তার মনে। এরপর স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া পাঁচ সন্তানের ডিএনএ পরীক্ষা করান। ফলাফল হাতে পেয়েই ভেঙে পড়েন তিনি। কারণ তিনি জানতে পারেন, পাঁচ সন্তানের একটিও তার নিজের সন্তান নয়।

ঘটনার পর তিনি আইনের শরণাপন্ন হন। বিষয়টি আদালতে উঠলে বাহরাইনের উচ্চ শরিয়াহ আদালত রায়ে জানান, বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী ওই ব্যক্তি পাঁচ সন্তানের জৈবিক পিতা নন। রায়ে তার পিতৃত্ব বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়।

রায়ে আরও বলা হয়, সন্তানদের জাতীয় পরিচয়পত্রসহ সরকারি সব নথিপত্র থেকে ওই ব্যক্তির নাম মুছে ফেলা হবে।

বাদীর আইনজীবী ইবতিসাম আল সাবাগ বলেন, ৪০ বছর ধরে এই ব্যক্তি বাবার দায়িত্ব পালন করে এসেছেন। অথচ এখন জানতে পারলেন, এরা তার সন্তানই নয়। এটা নিঃসন্দেহে এক গভীর প্রতারণা।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি একজন পুরুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, কেউ আবার এটিকে পুরো একটি পরিবারের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান