শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ই মার্চ দিবস উপলক্ষে সাতক্ষীরা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা শুরু

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সাতক্ষীরা শিশু একাডেমিতে ৩ দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচির ১ম দিনে ছবি আকা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ই মার্চ) বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

বাংলাদেশ শিশু একাডেমির সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ, এস এম আকাশ, শেখ ফারুকুজামান ডেভিড, কবি শুভ্র আহমেদ, দিলরুবা রোজ, দীপক কুমার মৃধা, নাজমুস সাহাদাত মন্টি।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনে ঐতিহাসিক ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগীতা হবে। আগামী ৭ই মার্চ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ একবিস্তারিত পড়ুন

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধবিস্তারিত পড়ুন

  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার