সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলোয় রোনালদোর জুভেন্টাস

ঘরের মাঠে প্রথমে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। তবে দলের প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে অতিরিক্ত সময়ে গোল করেছেন আলভারো মোরাতা। এ দুই গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের।

মঙ্গলবার রাতের ম্যাচটিতে জুভেন্টাসের প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল দল ফেরেঙ্কভারোস। তাদের বিপক্ষে ঘরের মাঠে গোলবন্যায় ভাসবে জুভেন্টাস, এমনটাই ছিল সকলের প্রত্যাশা। অথচ ম্যাচ জেতা নিশ্চিত করতেই অপেক্ষা করতে হয়েছে ৯২ মিনিট পর্যন্ত। শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছে তারা।

এমন নয় যে পুরো ম্যাচে খারাপ খেলেছে তুরিনের বুড়িরা। ম্যাচের দুই অর্ধেই আধিপত্য ছিল জুভেন্টাসের, দুই-তৃতীয়াংশ সময় বলের দখল ছিল তাদের নিয়ন্ত্রণে, অন্তত ১৯ বার তারা হানা দিয়েছে ফেরেঙ্কভারোসের রক্ষণে। কিন্তু মিলছিল না গোলের দেখা।

উল্টো খেলার ধারার বিপরীতে ১৯ মিনিটের সময় অতিথিদের এগিয়ে দেন অ্যাটাকিং মিডফিল্ডার মিরতো উজুনি। ডান দিক আসা বলে ভলির মাধ্যমে রিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন আলবেনিয়ার এই খেলোয়াড়।

সমতায় ফেরার সুযোগ পেতে দেরি হয়নি জুভেন্টাসের। তবে কাজে লাগাতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। বাম পায়ের জোরালো শটে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে নিজের প্রথম ও সবমিলিয়ে ১৩১তম গোলের মাধ্যমে জুভেন্টাসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

দ্বিতীয়ার্ধে ফিরে দলকে এগিয়ে দেয়ার সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেলেও, সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। এর আগে ফেডরিখ বার্নারদেস্কোর শট গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ফিরে আসে পোস্টে লেগে। ফলে সমতায় ফিরতে পারেনি জুভেন্টাস।

ম্যাচ যখন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পথে, তখনই দলকে উদ্ধার করেন জুভেন্টাসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। হরেক সুযোগ নষ্টের ভিড়ে হুয়ান কুয়াড্রাডোর ক্রসে হেডের মাধ্যমে জয়সূচক গোল করেন মোরাতা, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত হয়েছে জুভেন্টাসের। একই রাতে ডায়নামো কিয়েভকে ৪-০ গোলে উড়িয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পাওয়া বার্সেলোনাও পেয়েছে শেষ ষোলোর টিকিট। গ্রুপের অন্য দুই দল ডায়নামো ও ফেরেঙ্কভারোস এখন লড়বে ইউরোপা লিগে জায়গা পাওয়ার লক্ষ্যে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর