শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনিয়ম-দুর্নীতিবাজ শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলীকে অবশেষে বদলি

অনিয়ম-দুর্নীতিবাজ ও সেচ্ছাচারিতা কারী যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীকে অবশেষে বদলি করা হয়েছে। গত ২৭আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মহদয়ের স্বক্ষরিত এক এক চিঠিতে তাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীকে অন্যত্র বদলীর খবর শুনে আনন্দে মেতেছে কর্মকর্তা-কর্মচারীরা।

গত ১১ এপ্রিল অশালীন আচরণ ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, জেলা সিভিল সার্জন, ইউএনও মহোদয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
২০২০ সালের ১৮ ফেরুয়ারী শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরণ শুরু করেন। সেই সাথে একের পর এক অসংখ্য অনিয়ম-দূর্নীতি করলেও চাকরী হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে কর্মকর্তা-কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সাহস নিয়ে সবাই মিলে প্রতিবাদ করলে দূর্নীতির বেড়াজালে আটকে যায় স্বাস্থ্য কর্মকর্তা।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে কর্মরত ১৩২জন কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ৩ দফা তদন্ত শেষে বেরিয়ে আসে সব দূর্নীতির চাঞ্চল্যকর তথ্য। তদন্তে একাধিক অভিযোগ প্রমানিত হলে অবশেষে বদলি করা হয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
একই চিঠিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুস সালামকে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ