শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্যের স্ত্রী-সন্তান ‘ভাগিয়ে নিয়ে’ সংসার! যশোরে পুলিশ সদস্য ক্লোজড

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে’ নিয়ে সংসার করার অভিযোগে যশোরে আব্দুর রহমান কনক নামে এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
ওই নারীর স্বামীর অভিযোগের পর বুধবার (৬ জানুয়ারি) ওই পুলিশ সদস্যকে ক্লোজড করেন পুলিশ সুপার।

আবদুর রহমান কনক যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভাগিয়ে আনা নারী রংপুর মহানগরের তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী স্বপ্না খাতুন।

বিপ্লবের স্বজনরা জানান, স্বপ্না খাতুন ও বিপ্লবের ১২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসার জীবনে দুই সন্তান রয়েছে। স্বপ্না খাতুনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল আবদুর রহমান কনক। গত ২৫ ডিসেম্বর স্বপ্না খাতুন চার বছর বয়সী কন্যাকে নিয়ে আবদুর রহমান কনকের সঙ্গে পালিয়ে যায়।

তারা আরও জানান, কনকের প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তান রয়েছে। এরপরও তারা পালিয়ে গিয়ে কনকের কর্মস্থল যশোরে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করে। স্ত্রী সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বিপ্লব। এক পর্যায়ে তাদের অবস্থান জানতে পেরে। গত ৪ জানুয়ারি রংপুরের তাজহাট থানায় অভিযোগ দেন বিপ্লব। কিন্তু থানা মামলা গ্রহণ করেনি। তারা বলেছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি অবহিত হওয়ার পর আব্দুর রহমান কনককে পুলিশ লাইনে ক্লোজড করেছে যশোর পুলিশ বিভাগ।

এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বুধবার কনস্টেবল আবদুর রহমান কনককে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এটি পারিবারিক ঘটনা। এ ঘটনায় আদালতে মামলা হলে, বাদী-বিবাদী তারা ব্যক্তিগত পর্যায়ে মোকাবেলা করবেন।

এদিকে অভিযোগ প্রসঙ্গে পুলিশ কনস্টেবল আবদুর রহমান কনক বলেন, মোবাইল ফোনে পরিচয় থেকেই আমাদের সম্পর্ক হয়। আমি তাকে ভাগিয়ে কিংবা অপহরণ করি নাই। স্বপ্না স্বেচ্ছায় আমার কাছে চলে এসেছে। স্বপ্না বলেছে সে তার স্বামীকে ডিভোর্স দিয়েই এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…