রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপহরণে জড়িয়ে পড়েছে ব্যক্তিগত গাড়ি চালকদের একাংশ: ডিবি হারুন

ব্যক্তিগত গাড়ি চালকদের মধ্যে একটি অংশ লোভে পড়ে অপহরণ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
উত্তরার হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন তথ্য পেয়েছে গোয়ান্দারা।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, মূলত লোভে পড়েই এক ইঞ্জিনিয়ারের যোগাসাজসে হিমেলকে অপহরণের পরিকল্পনা করে তার ব্যক্তিগত গাড়ির চালক ছামিদুল। পরে ময়মনসিংহের ধোবাউড়ার ইউপি চেয়ারম্যান মামুনের সঙ্গে বৈঠক করে ফাঁদ পেতে হিমেলকে নিয়ে যাওয়া হয় সেখানে। পরে তাকে মেঘালয় সীমান্তে পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী দেশের কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

অপহরণ চক্রে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান মামুন, হানিফ বাবুর্চি, ড্রাইভার ছামিদুলসহ পাঁচজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অপহৃত হিমেলকেও উদ্ধার করা হয়।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর উত্তরার বাসা থেকে বেরিয়ে ড্রাইভার সামিদুল সহ নিখোঁজ হন হিমেল। শেরপুরের উদ্দেশে তারা বের হয়েছিলেন বলে জানা যায়। পরে তাদের খোঁজাখুঁজি করে না পেলে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন হিমেলের মা তহুরা হক। অপহরণের প্রায় এক মাস পর সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লার মনোহরগঞ্জের চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক জাতীয় সংসদ ভবনবিস্তারিত পড়ুন

যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা

বিগত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের চিকিৎসা বাবদ সরকারিবিস্তারিত পড়ুন

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ উল্লেখ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী
  • লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান
  • ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’
  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক