সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় অস্ত্রসহ আটক- ২

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি একনলা বন্দুক এবং বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী সুন্দরবন সংলগ্ন জেলার শ্যামনগরের চকবারা বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় বনদস্যু আব্দুল হাকিম গাজী (৬৮) ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে (২৫) আটক করা হয়। তারা শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের বাসিন্দা।

পরে তাদের দেয়া তথ্যমতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের নৌকায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি অবৈধ দেশীয় একনলা পাইপগান ও ১৬টি দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করা হয়।

তবে গ্রেফতারকৃতদের স্বজনরা অভিযোগ করে বলেন, তাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। শনিবার বাবা ও ছেলেকে খেয়াঘাটের পাশ থেকে আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহাম্মেদ জানান, সুন্দরবনে সম্প্রতি জলদস্যুর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মুক্তিপণের দাবিতে তারা বেশ কয়েকজন জেলেকে অপহরণও করেছে। তাই অপহৃত জেলেদের উদ্ধার এবং সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য কোস্ট গাডের্র অপারেশন ‘ডেভিল হান্ট’ চলমান রয়েছে। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল