বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবিশ্বাস্য: যমজ দুই বোনের সন্তানও একই দিনে হলো!

পৃথিবীতে যমজ বোন কিংবা যমজ ভাইয়ের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাদের মধ্যে আবার অভিন্ন (আইডেনটিক্যাল) যমজদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিন্ন যমজ ‘মনোজাইগোটিক যমজ’ নামেও পরিচিত। মায়ের শরীরে একক ডিমের নিষিক্তকরণের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে জন্ম হয় তাদের।

কিন্তু অভিন্ন যমজদের সন্তানের জন্মও একই দিনে— এমনটা সচরাচর শোনা যায় না। তবে এবার এমনটিই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। র‍্যাচেল এবং কিম সন্ডার্স এই দুই আইডেনটিক্যাল যমজ বোন নিজেদের সন্তানের জন্ম দিয়েছেন একই দিনে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে।

চিকিৎসকরা কিন্তু তাদের সন্তান জন্ম দেওয়ার দিন ঠিক করে ছিলেন যথাক্রমে ৮ জুলাই এবং ৯ জুলাই। অথচ র‍্যাচেল এবং কিমের ছেলের ক্রু এবং টিম জন্ম নেয় একই দিনে। টিকটকে এই অভিন্ন যমজ দুই বোন ভক্তদের জানান যে তারা সন্তান চেয়েছিলেন একই সময়ে এবং মজার কথা হল যে তারা একই সময়েই অন্তঃসত্ত্বা হন। দু’টি শিশুর বয়স এখন ছ’মাস। এদের মায়েরা জানিয়েছেন যে তাদের সন্তানেরা সম্পূর্ণ সুস্থ।
সূত্র: দ্য সান

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী