রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবিশ্বাস্য, শুধু পায়ের পাতার ছবি বিক্রি করেই মাসে আয় সাড়ে ৩ লাখ টাকা!

করোনার কারণে গোটা বিশ্বে দেখা দিয়েছে আর্থিক মন্দা। কাজ হারিয়েছেন কয়েক লক্ষ লক্ষ মানুষ। কেউ আবার বিগত কয়েকমাস ধরে পাচ্ছেন না বেতন। আবার অনেকের বেতন কমেও গেছে। কিন্তু এই পরিস্থিতিতেও এক মার্কিন নাগরিক মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা রোজগার করছেন। তাও আবার কেবল নিজের পায়ের পাতার ছবির বিক্রি করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কারা কিনছে এই ছবিগুলো? কেনই বা এত টাকা পাচ্ছেন ওই ব্যক্তি? আসুন জেনে নেওয়া যাক সেই ঘটনা।

আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা ওই ব্যক্তির নাম জেসন স্ট্রম। জানা গেছে, ৩৫ বছর বয়সী জেসনের এই পায়ের পাতার ছবি কেনেন পুরুষ-নারী উভয়েই। আর এই ছবি বিক্রি করেই প্রতি মাসে ৪ হাজার ডলার আয় করেন জেসন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৪০ হাজার টাকা। এমনকি তার নিজস্ব ইনস্টাগ্রাম পেজও রয়েছে। তাতে ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০ হাজার।

কিন্তু কেন এত টাকা পান জেসন? আসলে পৃথিবীতে প্রত্যেক মানুষের কিছু না কিছুর প্রতি তীব্র আকর্ষণ থাকে। তেমনই এমন অনেক মানুষ আছেন যারা অন্যের পায়ের পাতার ছবির প্রতি আকৃষ্ট হন। জেসন নিজেও সেরকমই একজন। আর তাই তো হটাৎ করে একদিন এই ভাবে অর্থ উপার্জনের রাস্তাও খুঁজে বের করেন তিনি। তারপর থেকে নিজেই নিজের পায়ের পাতার ছবি তুলে বিক্রি করতে শুরু করেন। এজন্য তিনি ‘only fans’ নামে একটি ওয়েবসাইটের সাহায্য নেন। সেটির মাধ্যমে সরাসরি নিজের গ্রাহকদের ছবি পাঠান জেসন। এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে গেলে প্রতি মাসে গ্রাহককে দিতে হয় ৭.৯৯ ডলার।
এই প্রসঙ্গে জেসনের মন্তব্য, “যেহেতু এই সমস্ত ছবি বিনা পয়সায় বা অনলাইনে বিনামূল্যে পাওয়া যায় না, তাই সবাই ওয়েবসাইট থেকে ছবিগুলো কেনেন। এজন্য আমি টাকাও পাই। আর আমি নিজেও একইভাবে পায়ের পাতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তাই ওদের ব্যাপারটা বুঝতে আমার অসুবিধা হয় না।”

এদিকে, খবরটি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে।‌

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল