বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবৈধ পথে অনুপ্রবেশের সময় শার্শায় শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষ আটক

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে।

আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ তারিখে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬ জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন