বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে তথ্য বুথ ক্যাম্প

কলারোয়ার জয়নগরে তথ্য বুথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় গতকাল জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত ও ইউ.এস.এ.আই.ডি এর আর্থিক এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় বুথ ক্যাম্পে কলরোয়া উপজেলার ৫টি দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এসময় ক্যাম্পে তথ্য প্রদান করেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবু পুলোক কুমর সিকদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসের সহকারী অফিসার মো. ইসরাফুল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার বাবু তাপস কুমার মজুমদার, প্রকল্পের কো অডিনেটর আল মামুন, মনিটারিং অফিসার আসমাউল হুসন সোহানা। বুথ ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত নারীরা সরকারী দপ্তরের সেবা পাওয়ার জন্য সরাসরি আর.টি.আই আবেদনের মাধ্যমে তথ্য জানতে পারেন। তথ্য জানার ফলে সরকারি কর্মকর্তাদের সাথে আত্মসম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য পাওয়ার পথ প্রশস্ত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন দ্যা ক্যাটার সেন্টারের তথ্য বন্ধু মাসুমা পারভীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু