বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহায় ভ্যান চালককে মটর ভ্যান উপহার দিলেন উদ্ভাবক মিজান

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামের চুরি হয়ে যাওয়া সেই ভ্যানের চালক নজরুল ইসলামকে ব্যাটারি চালিত একটি মটর ভ্যান উপহার দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান (মিজান)।

১ এপ্রিল শুক্রবার সকালে নজরুল ইসলামের হাতে ভ্যানের চাবি তুলে দেন তিনি।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে গত ১ মার্চ সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার সামনে থেকে নজরুল ইসলামের মোটর চালিত ভ‍্যান চুরি হয়ে যায়।

উপার্জনের একমাত্র অবলম্বন মটর ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েন অসহায় নজরুল ইসলাম। সংসারে আয় রোজগারের কোন লোক না থাকায় ভ্যান হারিয়ে মানবতার জীবনযাপন করছিলেন তিনি।

নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভ্যান গাড়িটা রেখে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান গাড়িটা সেই জায়গাতে নাই। কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এসময় আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে পাগলপারা হয়ে কান্নাকাটি করতে লাগেন তিনি।

গত এক মাস আগে সমিতির কিস্তির টাকা দিয়ে মোটর ভ্যানটি ক্রয় করেছিলেন বলে জানান নজরুল ইসলাম। তার সংসার এই মোটর ভ্যান এর উপর নির্ভরশীল। নজরুল ইসলামের তিনটি মেয়ে সন্তান পুত্র সন্তান নাই। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এই বিষয় টি নিয়ে দৈনিক যশোর ও চ্যানেল সিক্স বাংলা টিভির সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিল্লাল হুসাইন বিভিন্ন ভাবে সমাজের বিত্তবান,দানবীর দের নজরে আনার চেষ্টা করলে, বিষয়টি কালক্ষেপন দেরি না করে, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের নজরে এলে যশোরের নারী উদ্দোক্তা সালমা খাতুন মনি সহ বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে পুরো একমাসের চেষ্টায় ১ এপ্রিল শুক্রবার নজরুল ইসলামকে নতুন একটি ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দেন।

যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার ৫শত টাকা। এসময় নতুন ভ্যান পেয়ে নজরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন ও ঝিকরগাছা প্রতিনিধি বিল্লাল হুসাইন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর