রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির দশক সেরার তালিকায় সাঙ্গাকারা-ভিলিয়ার্স-কোহলি

প্রতি বছরই বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে থাকে আইসিসি। এবার দশক সেরা ক্রিকেটার বেছে নিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দশক সেরা ক্রিকেটারকে বেছে নেয়ার আগে একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকা থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজয়ী ক্রিকেটারকে।

দশক সেরা ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ক্রিকেট থেকে অবসর নেয়া শ্রীলঙ্কান ক্রিকেটার ‍কুমার সাঙ্গাকারা। এছাড়া আছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। ভারতীয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও আছেন এই তালিকায়।

আইসিসির দশক সেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, পাকিস্তানের ইয়াসির শাহ।

আইসিসি ওয়ানডের দশক সেরা ক্রিকেটারের তালিকায় আছেন তিন ভারতীয় ক্রিকেটার। ধোনি, কোহলি আর রোহিত শর্মা। এছাড়া আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, এবং কুমার সাঙ্গাকারা।

টি টোয়েন্টি দশক সেরা একাদশে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইল, ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

এছাড়া আইসিসির দশক সেরা নারী ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা পেরি-মেগ লেনিং, নিউজিল্যান্ডের সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের স্টেফানো টেইলর, ভারতের মিতালি রাজ এবং ইংল্যান্ডের সারা টেলর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান