শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান গুলো তৈরি হচ্ছে নতুন রুপে-নতুন মডেলের

 বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেছেন- আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়নে বিশ্বাসী বলেই আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে নতুন রুপে। নতুন মডেলের। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি-২০২৩) সন্ধ্যা সাড়ে ৭টার পর যশোরের মণিরামপুর উপজেলার গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন ও গাংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেছেন- তোমরা আমার সন্তানের মতো, তোমরা ভালো লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে পারলে তোমাদের নিজেদের এবং তোমাদের অভিভাবকরা যেমন খুশি হন, তেমনি আমরাও খুশি হই। আমরা গর্ব করে বলতে পারি আমাদের শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা ভালো লেখাপড়া করে এখান থেকে পাস করবে এবং নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা বিদ্যালয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ও রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এড. বশির আহমেদ খান। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খেদাপাড়া মাতৃভাষা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাসানুল কবির সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুল দিয়ে বরণ করে নেয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে এই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন