বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী ৩রা মার্চ সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে উদ্বোধন হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩রা মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লহ আল-হাদী ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা প্রমুখ।

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় ৮টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার ৩রা মার্চ সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেবে সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম লাবসা ক্রিকেট একাডেমি। উদ্বোধনী খেলাসহ ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সকল খেলা উপভোগ করার জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর