বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুন নেভাতে গিয়ে মিলল কোটি টাকা!

এ যেন কেঁচো খুড়তে কেউটে! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলো কোটি কোটি টাকা।

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায়। একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের।

গোপালপুরম পুলিশ জানিয়েছে, শ্রীনিবাস নামে ওই ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পরে আগুন নেভানো হয়। আগুনে পুড়ে গিয়েছে পুরনো আসবাবপত্র। সেই সময়ই পুলিশ খবর পায় যে, ওই ব্যক্তির বাড়ির নিচের তলায় প্রচুর টাকা রাখা রয়েছে। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশি অভিযানের সময়ই ঘর থেকে উদ্ধার করা হয় ওই পরিমাণ টাকা। সঙ্গে উদ্ধার করা হয়েছে স্বর্ণ, রুপাও। খবর দেওয়া হয় আয়কর দপ্তরকেও। হাওয়ালার মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল বলে ধারণা পুলিশের। তবে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে কিনা, তা জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী