বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে সিদ্ধান্ত আসছে

মহামারী করোনার কারণে আগামী ৬ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে। তবে মহামারি পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সে ছুটি আরও বাড়তে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে ইতিমধ্যে সরকারের দায়িত্বশীলরা জানিয়েছেন।সে আলোকে আজ বুধবার (২৯ জুলাই) আরেক দফা ছুটি বৃদ্ধির ঘোষণা দেয়া হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাস পুরোটা ছুটি ঘোষণা করে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা হতে পারে। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে বলেও জানা গেছে।

করোনার কারণে গত চার মাস ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। আগামী ৩১ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ছুটি বৃদ্ধির ঘোষণা দেয়া হতে পারে। এছাড়া চলতি বছরের মার্চে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করোনার কারণে সেটিও শুরু করা যায়নি।

আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা পিছিয়ে নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হতে পারে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হলে সেপ্টেম্বরে খুলতে না পারলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তাও আছে জানা গেছে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অবস্থা তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বুধবার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে স্বাস্থ্য বিধি মেনে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। কর্মদিবস বিবেচনায় নিয়ে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। এ নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ শুরু করেছে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা মাথায় রেখে আমরা সকল সিদ্ধান্ত নেব। ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা হবে। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু