সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের ব্যতিক্রম ও মহতী দৃষ্টান্ত: নড়াইলে নিজ বাড়িতে সাজা খেটে উপহার পেলেন এক ব্যক্তি

মাদকের এক মামলার রায়ে এক বছরের সাজা হয়েছিল নড়াইলের নড়াগাতী থানার নলামারা এলাকার বাসিন্দা মো:বালাম মিনার। তবে আদালত তাঁকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য ব্যতিক্রমী আদেশ দিলেন। একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে থেকে ওই সাজা ভোগের আদেশ দেন।

সাজার মেয়াদ শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন বালাম মিনা। নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঙ্গলবার সকালে এই আদেশ দিয়েছেন।

চূড়ান্তভাবে মুক্ত হয়ে খুশিতে হতবাক ইজিবাইক শ্রমিক বালাম মিনা।

বালাম মিনাকে দ্য প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স ১৯৬০’এর ৪ ধারা মোতাবেক ১ বছরের সাজা দেওয়া হয়েছিল।

আদালতের বিচারকের আদেশে জেলা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ বাড়িতে থেকে সাজাভোগ করেন বালাম মিনা।

বালাম মিনা জানান, আমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের দায়ে একটি মামলা হয়। এই মামলায় আমার এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু আমাকে কারাগারে পাঠানো হয়নি। বিচারক আমাকে সংশোধনের জন্য জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহার তত্ত্বাবধানে নিজ বাড়িতে থেকে সাজাভোগের আদেশ দেন।
পুরো এক বছরই নির্ধারিত সব শর্ত মেনে চলি। ফলে প্রবেশন কর্মকর্তা ভার্চ্যুয়াল আদালতে আমাকে চূড়ান্তভাবে মুক্তি দিতে আবেদন করেন।
এই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্তভাবে মুক্তি দেন বিচারক আমাকে।

একই সঙ্গে প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা একটি জায়নামাজ একটি টুপি ও ফুলেল তোড়া উপহার দেন বালাম মিনাকে।

‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স ১৯৬০’এর ৪ ধারা মোতাবেক নড়াইল জেলায় বিচারিক আদালতের এটিই প্রথম কোনো মামলার সফল প্রয়োগ বলে উল্লেখ করেন আদালতের একাধিক ব্যক্তি।

এই আইনের ৪ ধারা অনুযায়ী আগে দণ্ডিত হননি এমন কোনো অপরাধী অনধিক দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে আদালত অপরাধীর বয়স, স্বভাব-চরিত্র, পরিচয় অথবা শারীরিক বা মানসিক অবস্থা এবং অপরাধের ধরন অথবা অপরাধ সংঘটনে শাস্তি লাঘবকারী পরিস্থিতি বিবেচনাপূর্বক যদি মনে করেন যে দণ্ড প্রদান অসমীচীন এবং প্রবেশনের আদেশ প্রদান করা যথাযথ নয়, তাহলে আদালত কারণ লিপিবদ্ধ করে সতর্ক করত অপরাধীকে অব্যাহতি দিতে পারেন অথবা উপযুক্ত মনে করলে আদেশে বিবৃত সময় হতে অনধিক এক বছর সময়ের জন্য কোনো অপরাধ না করার এবং সদাচরণে থাকার শর্তে জামিনদারসহ বা জামিনদার ছাড়া মুচলেকা প্রদানে বিমুক্ত হওয়ার আদেশ দিতে পারেন।

জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা বলেন, নিজ বাড়িতে সাজা খাটার বিষয়ে আসামির শর্ত ছিল যে, বালাম মিনার এই সময়ের মধ্যে জেলার বাইরে যেতে পারবেন না। পরিবার, প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকবেন, আর কোনো অপরাধে জড়াবেন না। নিয়মিত প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখবেন। তিনি সব শর্ত মেনেছেন।

তাঁর পরিবার, প্রতিবেশী সবাই বলেছেন, তিনি সংশোধন হয়েছেন। সে পাঁচওয়াক্ত নামাজ পড়েন এবং মাদক কে ঘৃণা করেন। তাই আদালত তাঁকে চূড়ান্তভাবে মুক্ত করে দিয়েছেন।
নড়াইলে প্রবেশন কেস মোট ৪২টি প্রবেশন সময় শেষ করে এই প্রথম নড়াইলে মুক্তি পেয়েছেন বালাম মিনা বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬