মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি যথাসময়ে অফিসে না আসি এটাও একটি দুর্নীতি এবং সঠিক দায়িত্ব পালন না করাটা ও দুর্নীতি। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাহলেই দুর্নীতি আর মাথা চাড়া দিয়ে উঠবে না।

উদ্বোধন শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, এডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী করিমুন্নেছা শান্তা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মোঃ শাহাবুদ্দিন, একরামুল কবির খান, বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, সাকিবুর রহমান প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল ওহাব আজাদ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন